রাজধানীর চারটি থানা এলাকায় একযোগে ব্লক রেইড অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত যৌথবাহিনি। অভিযানটি মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পরিচালিত হয়েছিল।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গতকাল রাতে মোহাম্মদপুর, আদাবর, পল্লবী এবং গেন্ডারিয়া থানায় ডিএমপির বিশেষ যৌথ অভিযানে ৪৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ৮টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, এই অভিযান অব্যাহত থাকবে।