পাঁচ দফা দাবিতে রাঙামাটির সাজেক সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ পঞ্চম দিনের মতো চলছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে সড়কে আন্দোলনকারীদের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এবং নতুন করে কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন নজরদারি জোরদার করেছে।

Source: চ্যানেল ২৪