কিংবদন্তি সুফি সংগীতশিল্পী ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ কাওয়ালিসন্ধ্যা ‘ইশক-এ-নুসরাত’। আগামী ৭ নভেম্বর শনিবার রাজধানীর ফার্মগেটের খামারবাড়ি এলাকার কেআইবি অডিটোরিয়ামে এই আসর বসবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনস।

আয়োজকেরা জানিয়েছেন, এই বিশেষ সংগীতানুষ্ঠানে কাওয়ালি পরিবেশন করবে দেশের অন্যতম জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড ‘সুফিতান’ এবং দেশের প্রথম কাওয়ালি ব্যান্ড হিসেবে পরিচিত ‘নাফস’। কাওয়ালির পাশাপাশি অনুষ্ঠানের বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ‘এইচইউ সুফি ট্রুপ’-এর পরিবেশনায় মনোমুগ্ধকর সুফি নৃত্য, যা পুরো আয়োজনে যোগ করবে ভিন্ন এক মাত্রা।

অনুষ্ঠানটি নিয়ে আয়োজক প্রতিষ্ঠান ক্যাপিটাল কার্ভ কমিউনিকেশনসের প্রতিষ্ঠাতা ও সিইও রাকিব হোসেন বলেন, ‘ইশক-এ-নুসরাত কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; এটি কিংবদন্তি ওস্তাদ নুসরাত ফতেহ আলী খানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং তাঁর সংগীতের চিরন্তন আবেদন উদ্‌যাপনের একটি বিশেষ উদ্যোগ। বাংলাদেশের দর্শকদের কাছে কাওয়ালি ও সুফি সংগীতের সৌন্দর্য তুলে ধরা এবং নতুন প্রজন্মের মধ্যে এই সংগীতধারার প্রতি আগ্রহ তৈরি করাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।’

জানা গেছে, ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় দর্শনার্থীদের জন্য অডিটরিয়ামের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৬টায়। চলবে রাত ১০টা পর্যন্ত। নুসরাত ফতেহ আলী খানের প্রতি সম্মান জানিয়ে অনুষ্ঠানে থাকবে বিশেষ ফটো গ্যালারি ও ট্রিবিউট এক্সিবিশন। পুরো ভেন্যুকে সাজানো হবে সুফি ভাইবস থিমে।

আয়োজকেরা জানিয়েছেন, এই আয়োজনে নিরাপদ পরিবেশ, পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং পরিবার নিয়ে উপভোগ করার মতো প্রয়োজনী৭ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। আরামদায়ক ও অন্তরঙ্গ পরিবেশ নিশ্চিতে আসনসংখ্যা সীমিত রাখা হয়েছে। এই কাওয়ালিসন্ধ্যার টিকিটের মূল্য শুরু হচ্ছে ৯৯৯ টাকা থেকে।

আয়োজকদের প্রত্যাশা, সুফি ও কাওয়ালি সংগীতপ্রেমী এবং নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠবে এই বিশেষ সন্ধ্যা।

আয়োজকদের প্রত্যাশা, সুফি ও কাওয়ালি সংগীতপ্রেমী এবং নুসরাত ফতেহ আলী খানের ভক্তদের পদচারণে মুখর হয়ে উঠবে এই বিশেষ সন্ধ্যা।

কিংবদন্তি মার্কিন সংগীতশিল্পী এলভিস প্রিসলির গান চুরির অভিযোগে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের বিরুদ্ধে আইনি লড়াই শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের অনুমতি না নিয়েই এলভিসের শত শত কালজয়ী গান ব্যবহার করে নিজেদের এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

১৯৭৭ সালের অক্টোবরে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাক। সে সময় নাম ছিল ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরি। ১৯৭৯-৮০ সালের দিকে আগের নামের একাংশ বাদ দিয়ে শুধু ফিডব্যাক নামে পরিচিতি পায় ব্যান্ডটি। দীর্ঘ এই পথচলায় ফিডব্যাকের ঝুলিতে জমা হয়েছে ‘মৌসুমী’, ‘মেলা’, ‘চিঠি’, ‘ময়ূরী আকাশ’, ‘ফির

বিচার গানের প্রবর্তক বলা হয় হালিম বয়াতিকে। সাধক হালিম নামেই সবার কাছে পরিচিত তিনি। তাঁর লেখা পাঁচ হাজারের বেশি গান ‘হালিম সংগীত’ নামে পরিচিত। ৩০ অক্টোবর হালিম বয়াতির ৯৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয়েছে ‘হালিম বয়াতি স্মরণোৎসব ২০২৬’। এতে থাকবে আলোচনা অনুষ্ঠান ও ব

গত বছর অক্টোবরে বিশ্ব স্তন ক্যানসার দিবস উপলক্ষে প্রকাশিত হয়েছিল অতসীর একক গান ‘অল্প একটু জীবনের গান’। গানের ভিডিওতে মডেল হয়েছিলেন অভিনেত্রী মৌসুমী হামিদ। এক বছর পর নতুন গান নিয়ে আসছেন অতসী। এবার ভিডিওতে পারফর্ম করেছেন এ বছর একুশে পদক পাওয়া নৃত্যশিল্পী।