ইসরায়েলের সাধারণ নির্বাচনে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১.৫ শতাংশ। ১৯৭৩ সালের নির্বাচনের পর এই সময়ে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলে জানি দ্য টাইমস অব ইসরায়েল। কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, ২০২২ সাধারণ নির্বাচনে একই সময়ে ভোট পড়েছিল ২৮.৪ শতাংশ। এবার ভোটার উপস্থিতি তার চেয়ে ৩.১ শতাংশ পয়েন্ট বেশি।
এদিকে প্রথম আলো খবর দিয়েছে, ইসরায়েলে ১৯৭৭ সালের পর এত বেশি ভোটার কোনো নির্বাচনে অংশ নেননি। উপস্থিত ভোটারদের বড় একটি অংশ আরব। তাঁরা এই নির্বাচনের ফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।
দেশ রূপান্তর জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধকালীন নেতৃত্বের মূল্যায়ন করতে মঙ্গলবার ভোটকেন্দ্রগুলোতে রেকর্ড গতিতে ছুটেছেন ভোটাররা। প্রায় অর্ধশতকের মধ্যে দ্রুততম ভোটার উপস্থিতির এই নির্বাচনে অনেকেই একে দেশটির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন বলে বর্ণনা করেছেন। খবর রয়টার্সের।
ঢাকা পোস্ট জানিয়েছে, এবারের নির্বাচনে আরব ভোটারদের উপস্থিতি বেশি এবং তা উদ্বিগ্ন করেছে নেতানিয়াহুকে।
এ ছাড়া ওই হামলার জেরে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে নৃশংস আগ্রাসন, লেবাননে চলমান হামলা এবং ইরান যুদ্ধ ভোটারদের ওপর প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আল-জাজিরাকে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, ১৯৭৭ সালের পর এত ভোট পড়ার ইতিহাস আর নেই। নির্বাচনের আনুষ্ঠানিক ফল প্রকাশ হবে ৪ নভেম্বর।






