দেশ রূপান্তর জানিয়েছে, ইরান যুদ্ধ এবং সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ডে আইন লঙ্ঘনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন বিদায়ী রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি।

সোমবার প্রতিনিধি পরিষদের অধিবেশন শুরুর পর হেগসেথের বিরুদ্ধে আটটি অভিযোগসংবলিত প্রস্তাব উত্থাপন করেন কেনটাকির এই আইনপ্রণেতা। তাঁর অভিযোগ, হেগসেথ বেআইনি সামরিক নির্দেশ বাস্তবায়ন করেছেন এবং মার্কিন সংবিধানের জন্য হুমকি তৈরি করেছেন।

ম্যাসি সংবাদ সম্মেলনে জানান, কংগ্রেসে ডেমোক্র্যাটরা নিয়ন্ত্রণ নেওয়ার আগেই তিনি হেগসেথকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। তাঁর আশঙ্কা, নতুন কংগ্রেস দায়িত্ব নিলে প্রতিরক্ষা দপ্তরের কার্যক্রম নিয়ে তদন্ত শুরু হতে পারে।

তবে নিজের অবস্থানে অনড় থেকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য থেকে বা নীতিগত মতপার্থক্য থেকে এসব করা হচ্ছে। তিনি কংগ্রেসে নিজের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগকে স্বাগত জানান।