দেশ রূপান্তর সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সন্ত্রাসবিরোধী মামলায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান রনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নাগেশ্বরী উপজেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আসাদুজ্জামান রনি ২০২৫ সালের ১০ অক্টোবর দায়ের করা সন্ত্রাসবিরোধী একটি মামলার তালিকাভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৩টায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক প্রধান জানান, গ্রেপ্তার আসাদুজ্জামান রনিকে বিকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।