চ্যানেল ২৪-এ প্রকাশিত খবর অনুযায়ী, এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবর প্রকাশ্যে আসার পর এর প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে চীনের শেয়ারবাজারে।

গত বৃহস্পতিবার এনভিডিয়ার প্রধানের পদত্যাগের পর প্রযুক্তি জায়ান্ট আলিবাবার শেয়ারের দাম ৬ শতাংশের বেশি কমে যায়।

সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের সবচেয়ে বড় গ্রাহক হিসেবে আলিবাবার নাম উঠে এসেছে। প্রতিষ্ঠানটিতে নির্বাহী পদে ছিলেন অ্যালিস হুয়াং।

অভিযোগ রয়েছে, অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর এবং জেনসেন হুয়াংয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।