দেশ রূপান্তরের প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির জানান, নাশকতার অভিযোগে সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর পুলিশ তাকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং তার দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
গ্রেপ্তার সলিম উল্লাহ বাচ্চু এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।






