চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের দিনমজুর বজলুর রহমানের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি ২০১৬ সালের ৫ অক্টোবর একটি বৈদ্যুতিক দুর্ঘটনায় দুটি হাত হারিয়েছিলেন। তখন তিনি পঞ্চম শ্রেণির ছাত্র ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর হাত দুটি কেটে দিতে হয়েছিল।
সমকালের প্রতিবেদন অনুযায়ী, রাব্বি হিম্মত হারাননি। তিনি প্রথমে মুখ দিয়ে লেখার চর্চা শুরু করেন, পরে গতি বাড়াতে পা দিয়ে লেখা শিখেন। ২০২৪ সালে হাজী তোবারক আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় পা দিয়ে লিখে জিপিএ ৫ পান। গত শনিবার প্রকাশিত এইচএসসি ফলাফলেও চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র হিসেবে তিনি আবার জিপিএ ৫ অর্জন করেছেন।
রাব্বির বাবা বজলুর রহমান বলেন, ছেলের চিকিৎসা ও পড়ালেখার খরচ বহন করেছেন আইসিডিডিআরবি গবেষক ডা. ফেরেদৌস কাদেরী এবং কোচিং শিক্ষক ওসমান স্যার। অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানও সাহায্য করেছেন। রাব্বি ভবিষ্যতে বিজ্ঞানী হয়ে মানুষের কল্যাণে কাজ করতে চান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার স্বপ্ন দেখছেন।






