চ্যানেল আইয়ের প্রতিবেদন অনুযায়ী, সাফের ফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলছে পাকিস্তান। প্রথমার্ধজুড়ে একের পর এক আক্রমণে ভারতের রক্ষণভাগের পরীক্ষা নেয় তারা এবং শেষ পর্যন্ত সাফল্যও পায়। আলমগীর গাজীর করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে গেছে পাকিস্তান।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ম্যাচের শুরু থেকেই উভয় দল আক্রমণ চালায়। ম্যাচের তৃতীয় ও সপ্তম মিনিটে ভারত সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ১৬ ও ১৭ মিনিটে পাকিস্তানও গোলের সুযোগ তৈরি করে, তবে সফল হয়নি। ২২ মিনিটে মিকেল আবদুল্লাহর শট ঠেকিয়ে দেন ভারতের গোলরক্ষক। ৩৪ মিনিটে ভারতের রিকি জন শাবাংয়ের নিশ্চিত গোলের সুযোগ ফিরিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ইউসুফ ইজাজ বাট।

প্রথমার্ধের যোগ করা সময়ে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পাকিস্তান। লেফট উইং থেকে আসা ক্রসে ভারতের ডিফেন্ডারের পায়ে লেগে বল পান আলমগীর গাজী। পরে বাঁকানো শটে বল জালে জড়ান তিনি।