চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।
এই দলে প্রত্যাশিতভাবেই ফিরেছেন পেসার উইল ও’রুর্ক। অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সি কন্ডিশনে কার্যকর হতে পারেন এই লম্বা গড়নের পেসার।
নিউজিল্যান্ড ক্রিকেট শনিবার ঘোষণা দেয় যে, আগামী মাসে শুরু হতে যাওয়া চার ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই দল নির্বাচিত করা হয়েছে।






