চ্যানেল ২৪ জানায়, ভারত ও পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে বায়ুদূষণের আশঙ্কাজনক চিত্র ধরা পড়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার কৃত্রিম উপগ্রহে (স্যাটেলাইট)।

মহাকাশ থেকে তোলা ছবিতে দুই দেশের ওপর ধোঁয়া ও ধুলার ঘন আস্তরণ দেখা গেছে। শীতের শুরুতেই দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণের এই বিস্তার নতুন উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে।