জনকণ্ঠের তথ্যানুযায়ী, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট 'পিজে.২.১' বিশ্বের অন্তত ১৮টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রথমে এটি কানাডায় শনাক্ত হয়েছিল।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র এবং চীনসহ বিভিন্ন দেশে এই নতুন ধরনটি পাওয়া গেছে। তবে নতুন এই ভ্যারিয়েন্টটি আগের ধরনগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা বা মৃত্যুঝুঁকি তৈরি করে কি না, সে বিষয়ে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি।