কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা ও অশান্তি থেকে দেশের মানুষকে রক্ষার জন্য ভারতের ইসলামি বক্তা মাওলানা ক্বারি ইয়াসিন আলীকে দোয়া করতে বলেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য (এমপি) শহিদুল ইসলাম বাবুল। বাংলা ট্রিবিউনের কাছে আসা তথ্যে এটি জানা গেছে।
বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুরের সদরপুর স্টেডিয়াম মাঠে আয়োজিত এক ইসলামি মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান।
ভারতের ওই ইসলামি বক্তাকে উদ্দেশ করে এমপি বাবুল বলেন, 'হুজুর, আপনার ওই পাশে আমাদের কিছু মানুষ আছে। আপনি তো আমাদের মেহমান। ওইখানে তাদের জন্য একটু দোয়া করেন, যাতে অশান্তি তৈরি না করে।' তিনি আরও উল্লেখ করেন যে তারা পালিয়ে গেছেন এবং এখনো শান্তিতে থাকতে দিতে চান না। এ সময় তিনি তাদের হেদায়েতের জন্যও দোয়া করতে বলেন।






