ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রক্রিয়ায় জায়গা পেতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে প্রকাশ্যে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিতে পারেন দেশটির আরব দল রা'আমের প্রধান মনসুর আব্বাস।
সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের সঙ্গে সরকার গঠনের আলোচনার প্রেক্ষাপটে এমন অবস্থান নিতে যাচ্ছেন তিনি। এই তথ্যটি জানিয়েছে বার্তা২৪।





