জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রিডার্স ক্লাবের একটি অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের বিক্ষোভ ও আপত্তির মুখে অধ্যাপক রেজওয়ানাকে ছাড়াই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। তবে অধ্যাপক রেজওয়ানা দাবি করেছেন যে, ওই অনুষ্ঠানে তাঁর আনুষ্ঠানিক কোনো আমন্ত্রণ পাঠানো হয়নি।





