ডেইলি অবজার্ভারের প্রতিবেদনে জানানো হয়েছে, গণভোটের রায়ের ৭০ শতাংশ ভোটারদের রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। তিনি বলেছেন, জনগণের রায়কে সম্মান না জানিয়ে জাতীয় ঐক্য ও শান্তি অর্জন করা সম্ভব নয়।

রাজধানীর আল-ফলাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমিরদের এক জরুরি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি সাংবিধানিক সংস্কারের ওপর জোর দিয়ে সতর্ক করেন যে, প্রয়োজনীয় সংস্কার করা না হলে ভিন্ন রাজনৈতিক পরিচয়ে স্বৈরাচারী রাজনীতির পুনরাবৃত্তি হতে পারে।