বার্তা২৪ জানায়, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। এ কারণে মামলাটির তদন্ত প্রক্রিয়া পুরোপুরি শেষ হতে কিছুদিন সময় লাগবে বলে উল্লেখ করেন প্রসিকিউটর তামিম।