জনকণ্ঠের প্রতিবেদন অনুযায়ী, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর জন্য দুটি শর্ত নির্ধারণ করেছে।
প্রথম শর্তে বলা হয়েছে, তাকে দেশে ফিরিয়ে নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সামরিক বিমান পাঠাতে হবে অথবা স্থলসীমান্তের কোনো নির্দিষ্ট স্থান থেকে গ্রহণ করতে হবে।
দ্বিতীয় শর্তে উল্লেখ করা হয়েছে, দেশে ফেরার পর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং জুলাই মাসে ঘটিত গণহত্যার অভিযোগে নতুন করে বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।






