চ্যানেল ২৪-এর খবর অনুযায়ী, বাংলাদেশ ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে যাওয়া ইতিমধ্যে নিশ্চিত করেছে। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কোচ থমাস ডুলির দল বড় এক ধাক্কা খেয়েছে।
ভুটান ম্যাচে সবাইকে চমকে ফরোয়ার্ড পজিশনে খেলা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ পায়ের ব্যথার কারণে দলের নিয়মিত অনুশীলনে অংশ নিতে পারেননি। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনো রকম বাড়তি ঝুঁকি নিতে রাজি নয়।






