চ্যানেল ২৪ অনুযায়ী, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির কেন্দ্রীয় কারাগার আদিয়ালা থেকে দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি পাঠিয়েছেন।

তার আইনজীবী ব্যারিস্টার সালমান সফদারের মাধ্যমে পাঠানো চিঠিতে ইমরান খান নিজ ও স্ত্রী বুশরা বিবির গুরুতর শারীরিক অবস্থার কথা তুলে ধরে উন্নত চিকিৎসা ও আদালতের পূর্ববর্তী আদেশ বাস্তবায়নের জন্য মানবিক আবেদন করেছেন।