ঢাকা-চট্টগ্রামের জাতীয় গ্রিডে বিদ্যুৎ প্রবাহ বিপর্যয় হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষের আইসিটি ও অপারেশন পরিচালক রবিউল হাসান।

এজন্য আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায় বলে জানানো হয়েছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের জনসংযোগ বিভাগের দায়িত্বশীলরা বলেন, এখনো পর্যন্ত বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানা যায়নি।

আজকের পত্রিকা জানায়, গ্রিড বিপর্যয়ের কারণে সচিবালয়সহ ঢাকার আবাসিক এলাকাগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু কিছু এলাকায়ও বিদ্যুৎ চলে যাওয়ার খব পাওয়া যাচ্ছে।

সূত্র: ইনকিলাব, বাংলা ট্রিবিউন, দেশ রূপান্তর, আজকের পত্রিকা, সমকাল