টানা দুই দফা বাড়ার পর দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬য়৩ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দরে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকায়। শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (বিশুদ্ধ স্বর্ণ) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। একই সময়ে রুপার দামও কমানো হয়েছে।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। সে হিসাবে এক দিনের ব্যবধানে ১ হাজার ৬৩৩ টাকা কমেছে। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমেছে।






