ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ইনডিপেনডেন্ট টিভির প্রতিবেদন অনুযায়ী, আজ বুধবার দুপুরে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত তালিকা অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারা নতুন তালিকায় যুক্ত হয়েছেন। এর আগের তালিকায় ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।
নির্বাচন কমিশন দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। ইসি নির্বাচনটি পাঁচ ধাপে অনুষ্ঠানের পরিকল্পনা করেছে। প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।





