সুইজারল্যান্ডের আর্গাউ ক্যান্টনের স্টেইন এলাকায় রাইন নদীর তীর থেকে শুক্রবার এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনার সিলসিলে ৪৩ বছর বয়সী একজন বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত ব্যক্তি এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি একটি আশ্রয়কেন্দ্রে একই কক্ষে বাস করতেন।

চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সংবাদমাধ্যম আর্গাউ শুক্রবার (৩০ অক্টোবর) এই তথ্য প্রকাশ করেছে।