জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে জলবায়ু তহবিলের অর্থ দ্রুত, স্বচ্ছ এবং সহজ প্রক্রিয়ায় পৌঁছে দেওয়ার দাবি জানানো হয়েছে। বাসস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্লোবাল সাউথের নাগরিক সমাজের পক্ষ থেকে এই দাবি তোলা হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় তহবিলের ছাড়করণ প্রক্রিয়া আরও সহজ করার বিষয়ে তারা গুরুত্বারোপ করেন।