বাসসের আন্তর্জাতিক পরিবেশনা অনুযায়ী, পূর্ব আফগানিস্তানের একটি স্কুলের কাছে সংঘটিত আকস্মিক বিস্ফোরণে অন্তত ১০ জন শিক্ষার্থী নিহত এবং ১১০ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, কুনার প্রদেশের শগাই মিডল স্কুলের কাছে ঘটে যাওয়া এই বিস্ফোরণের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, এটি একটি খনি কোম্পানির বিস্ফোরক ডিপোর অবহেলার কারণে ঘটেছে।






