রাজধানীর খিলগাঁও থানাধীন এলাকায় অবস্থিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে দুর্বৃত্তরা এই বিস্ফোরণ ঘটায়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আনসার সদর দপ্তরের ভেতরে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, আশপাশের কোনো বাসার ছাদ কিংবা নিচের কোনো স্থান থেকে ককটেলটি নিক্ষেপ করা হয়ে থাকতে পারে।






