ডেইলি অবজারভারের তথ্য অনুযায়ী, দেশের সব বিভাগীয় শহরে ক্যানসার চিকিৎসার সুবিধা চালুর একটি উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এছাড়া আধুনিক চিকিৎসা গবেষণা এগিয়ে নিতে এবং ক্যানসার চিকিৎসায় নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে একটি ‘ন্যাশনাল মলিকুলার বায়োলজি ল্যাবরেটরি’ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
রাজধানীতে আয়োজিত ‘ষষ্ঠ বাংলাদেশ ব্রেস্ট ক্যানসার কনফারেন্স ২০২৬ (বিবিসি২৬)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এই তথ্য জানান। বাংলাদেশ সোসাইটি ফর ব্রেস্ট ক্যানসার স্টাডি (বিএসবিসিএস) এই সম্মেলনের আয়োজন করে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন যে, মলিকুলার বায়োলজি প্রযুক্তি চিকিৎসাবিজ্ঞানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।






