চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি বছর মশাবাহিত রোগটিতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৪৮৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১ হাজার ২৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এসব তথ্য জানা গেছে শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন থেকে।