ডেইলি অবজারভারের প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুর রেলপথ করিডোরে পাইলট প্রজেক্ট বাস্তবায়নের পর চট্টগ্রাম পর্যন্ত বিদ্যুৎচালিত ট্রেন নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা করেছে সরকার। রেল পরিবহন আধুনিকায়ন, পণ্য পরিবহন ক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকার এই পাইলট প্রজেক্টের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (ইকোনেক) অনুমোদন দিয়েছে। এতে অ্যাসিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) বেশিরভাগ অর্থায়ন করবে, অপরদিকে সরকার দেশীয় খরচ, শুল্ক ও ভ্যাট বহন করবে।

বাংলাদেশ রেলওয়ে প্রধান পরিকল্পনা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, সরকার এমন বিদ্যুৎচালিত ট্রেন চালু করার পরিকল্পনা করছে যা উচ্চ গতিতে চলাচল করতে সক্ষম হবে। তবে ট্রেনের নির্দিষ্ট গতির বিবরণ সংবাদে উল্লেখ করা হয়নি।