চ্যানেল ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্য নিখোঁজ হয়েছিলেন।
দুই দিন পর বুধবার (২৫ নভেম্বর) আসামের কাছাড় জেলার কুশিয়ারা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। চ্যানেল ২৪-এর প্রতিবেদনে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ তথ্য জানানো হয়েছে।






