নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দিনে বিদেশি মদসহ মো. সাদিকুল ইসলাম শুভকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আমগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। শুক্রবার তার বিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।

গ্রেপ্তার সাদিকুল ইসলাম জামপুর ইউনিয়নের সিংলাবো গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। তার বাবা জামপুর ইউনিয়ন বিএনপির সহ-প্রচার সম্পাদক। পুলিশ জানায়, এক বোতল বিদেশি মদসহ তাকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে নারায়ণগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা নজরুল ইসলাম দাবি করেন, শুভ বন্ধুদের ফুর্তির জন্য মদের আবদার করেছিল। তবে পরিবার অবগত ছিল না এবং ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেন। অন্যদিকে সোনারগাঁ থানার ওসি আব্দুল বারিক বলেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখার সুযোগ নেই।

ইত্তেফাক রিপোর্ট অনুযায়ী...