আরব নেতৃত্বাধীন দলগুলো ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে পারে। বুথফেরত জরিপ অনুযায়ী, জয়েন্ট লিস্ট ও রা’আম দল মিলে ১৭টি আসন পেতে পারে। একই সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটের আসন সংখ্যা ৫৪ এবং গাদি আইজেনকটের বিরোধী জোটের আসন সংখ্যা ৪৯। কোনো পক্ষই এখন পর্যন্ত সরকার গঠনের প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। চ্যানেল আই জানায়, বিরোধী জোট আরব দলগুলোর সমর্থন পেলে ৬৬টি আসন পেতে পারে, যা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সুযোগ দিতে পারে। তবে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের বেশিরভাগ ইহুদি নেতৃত্বাধীন দল আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে অনীহা প্রকাশ করেছে। নেতানিয়াহু ও আইজেনকট দুজনই এসব দলের সঙ্গে জোট গঠনে আপত্তি জানিয়েছেন। এছাড়া নাফতালি বেনেট ও ইয়ার গোলানের মতো নেতারা আরব দলগুলোর সঙ্গে কাজ করতে অনীহা প্রকাশ করেছেন।