ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ায় রুহিয়া থানা জামায়াত আমির মো. আবদুর রশিদকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তকারী কমিটি।

আজ মঙ্গলবার তদন্তকারী কমিটি অর্থদণ্ড অনাদায়ে তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তবে তিনি অর্থদণ্ডের টাকা পরিশোধ করেছেন।

নির্বাচন কমিশন-সংশ্লিষ্ট কমিটির আদেশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সকালে রুহিয়া থানার আখানগর ইউনিয়নের বলিতাপাড়ায় জামায়াতে ইসলামীর একটি নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় আবদুর রশিদ ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফয়সল আমিনের নামে মাইকে অশালীন ভাষায় কুৎসা রটনা করেন এবং আক্রমণাত্মক বক্তব্য দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর ১৫ (ক) বিধি লঙ্ঘনের অভিযোগে আবদুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। পরে তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাক্ষীদের জবানবন্দি লিপিবদ্ধ করে।

সদর উপজেলা সরকারি রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। পরে অভিযুক্তকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। ওই অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘আমি একটি জানাজায় আছি। ফিরে এসে এ বিষয়ে দেখব।’

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রলিকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাসের সামনে ছিটকে পড়ে মিদুল রহমান (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলচালক আশিকুর রহমান। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী মহাসড়কের ধর্মমড়া পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ঠাকুরগাঁওয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের হাজতখানায় নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়েছে। আগামী বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোট গ্রহণ সামনে রেখে শেষ মুহূর্তে প্রচারে সরব ছিলেন প্রার্থীরা। আসনটিতে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় একটি দিঘি থেকে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হওয়ার পর তারা নিখোঁজ হয়। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে আজ রোববার (২৫ অক্টোবর) ভোরে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।