জনকণ্ঠ-এর প্রতিবেদন অনুযায়ী, বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সম্পৃক্ততার অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের সময় এক সাক্ষীর জবানবন্দির বরাতে কথিত একটি ফোনালাপের তথ্য তুলে ধরা হয়।
এই ফোনালাপে জিয়াউল আহসানকে বলতে শোনা গেছে, ‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম। এখন আপনারা এমন করলে হবে?’






