ইনডিপেনডেন্ট টিভি জানিয়েছে, বিনা খরচে কর্মীদের মালয়েশিয়া যাত্রা বৃহস্পতিবার শুরু হবে। ওই দিন সন্ধ্যা ৭ টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে প্রথম ফ্লাইট রওনা হবে।

বয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীদের প্রথম দল কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে এবং তাদের যাতায়াতসহ সব ব্যয় নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে।

সরকারের ঘোষণার মতে, প্রথম ধাপে মোট ১০ কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। লটারির মাধ্যমে কর্মীদের বাছাই করা হয়; ৬ থেকে ৮ নভেম্বর বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪,২৯০টি আবেদন জমা পড়ে এবং প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছিল।

উল্লেখ্য, উপরের তথ্য ইনডিপেনডেন্ট টিভি থেকে নেওয়া হয়েছে।