শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, রবিবার থেকে শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে তিনি শ্রমিক সংগঠনের নেতাদের সাথে শুক্রবার রাতে ইস্কাটন গার্ডেনে তার বাসভবনে বৈঠক করেন। বৈঠকে তিনি দ্রুততম সময়ের মধ্যে বোর্ড গঠন ও মজুরি নির্ধারণের কাজ সম্পন্ন করে আগামী বছরের শুরুতেই নতুন মজুরি কার্যকর করার আশ্বাস দেন। এ ছাড়া এ বছর কারখানা এলাকাগুলোতে বাড়িভাড়া বৃদ্ধি হবে না বলেও জানান।
বৈঠকে শ্রমিকদের চলমান অসন্তোষ ও আন্দোলনের বিষয়েও আলোচনা হয়। শ্রমিক সংগঠনের নেতারা শ্রমিকদের আন্দোলন থেকে বিরত থাকেন এবং উৎপাদন কার্যক্রমে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তারা কোনো শ্রমিক যাতে আন্দোলনের কারণে ব্ল্যাকলিস্টেড না হন এবং সবাই যাতে ন্যায্য মজুরি পান, সে বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন। এ বিষয়ে তিনি সম্মতি জানান।






