বাসসের খবর অনুযায়ী, আগামী ঈদুল ফিতরের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। শুক্রবার ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলমান সাত দিনব্যাপী যানবাহন জরিপ এবং ইটিসি স্থাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

বাসস জানায়, পরিদর্শনকালে তিনি তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজার জরিপ পদ্ধতি ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পর্যবেক্ষণ করেন। এছাড়া সোনারগাঁও ইএন-২ র‌্যাম্পটি যান চলাচলের জন্য দ্রুত উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ শেষ করার নির্দেশনা দেন এবং নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার তাগিদ দেন।