ময়মনসিংহের ভালুকা উপজেলার কাতলামারী গ্রামে বিদ্যুৎ সংযোগের ত্রুটিতে স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়ে যাওয়ায় দুই বোন মৃত্যু হয়েছে।
প্রথম আলোর খবর অনুযায়ী, গতকাল মঙ্গলবার বিকেল প্রায় চারটায় এই ঘটনা ঘটে। মরনাত্মক দুর্ঘটনায় ফাতেমা আক্তার (৭) ও নাহিদা আক্তার (৫) মৃত হন। তারা গ্রামের কৃষক শাহাব উদ্দিনের কন্যা।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম ফকির বলেন, পুরোনো ঘর থেকে নতুন ঘরে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার সময় ত্রুটি থাকায় স্টিলের দরজা বিদ্যুতায়িত হয়েছিল। শিশু দুজন দরজা খুলে বাইরে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, দুটি শিশুর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।



