বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ওড়িশার ভুবনেশ্বরে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে’ দুটি রৌপ্য ও আটটি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতেছে বাংলাদেশ।
পদক নিয়ে দেশে ফেরা অ্যাথলেটদের জন্য বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন বিশেষ আয়োজন করেছে। বিমানবন্দরে পৌঁছানোর পর ফেডারেশনের সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মো. সাব্বির মোস্তফা খান ফুল দিয়ে অ্যাথলেটদের বরণ করে নেন।
এরপর পদকজয়ীদের বিআরটিসির একটি ছাদখোলা বাসে করে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত ফেডারেশনের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানিয়েছে ফেডারেশন।
বাংলা ট্রিবিউন জানায়, বাংলাদেশে অ্যাথলেটিক্সে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় পদক জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলো এবারই প্রথম। ২০২২ সালে নারী ফুটবল দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর থেকে এই প্রচলনটি আলোচনায় আসে।






