নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্র পুনরায় সামরিক অভিযানে যাবে, এমনটাই জানিয়েছে একাত্তর টিভি।
একাত্তর টিভির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই মন্তব্য থেকে স্পষ্ট যে কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বলপ্রয়োগের প্রস্তুতি রয়েছে যুক্তরাষ্ট্রের। নতুন বছরের শুরুর আগে সমঝোতা না হলে দুই দেশের সংঘাত ও উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, তেহরানের ওপর চাপ বাড়াতেই এই বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সম্ভাব্য চুক্তির শর্ত বা সামরিক অভিযানের নির্দিষ্ট সময়সূচি ও পরিধি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।






