ঢাকা পোস্টের তথ্যানুযায়ী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের সল্টগোলা ক্রসিং পুলিশ বক্সে ভাঙচুর ও আগুনের ঘটনায় মামলা করার নির্দেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মো. মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ১৯ নভেম্বর লকডাউনের দিন তিনি ওই পুলিশ বক্সের দায়িত্বে ছিলেন।

সিএমপির সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও দাপ্তরিক আদেশ অমান্যের অভিযোগে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।