সুন্দরবন ভ্রমণে দুবলার চর সংলগ্নে এক পর্যটক নিখোজ হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নতুন জেগে ওঠা চরে পর্যটকবাহী বোর্ড আটকে যাওয়ার পর তাকে মুক্ত করার প্রচেষ্টায় তিনি নিখোজ হন।
নিখোজ ব্যক্তির নাম রিয়াজ আহমেদ; তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার কাঠালি পশ্চিমপাড়া এলাকায়। বন বিভাগ সূত্রে জানা যায়, ৫ নভেম্বর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন থেকে ১৯ জন পর্যটক নিয়ে ইকো ট্যুরিজম-২ নামের বোটটি সুন্দরবনে যায়। বৃহস্পতিবার দুপুরে শরণখোলা রেঞ্জের দুবলার চরের কাছে সেটি আটকে যায় এবং বোটটি ছাড়ানোর চেষ্টায় পর্যটকরাও পানিতে নামেন। পরে সবাই উঠে এলে গণনার সময় একজনকে পাওয়া যায়নি।
ট্যুর গাইড মিজানুর রহমান জানান, নিখোজের বিষয়টি বুঝতে পেরে বোটের কেবিনগুলো খোঁজ করা হয় এবং বন বিভাগ ও কোস্টগার্ডকে জানানো হয়। খবর পেয়ে দুবলার চর সংলগ্ন এলাকায় কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম জানান, পর্যটক নিখোজের খবর পেয়ে তাকে উদ্ধারে কাজ চলছে এবং তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার প্রক্রিয়া চলছে।
সিনিয়র সাংবাদিক মহসিন উল হাকিমের মতে, দুবলার চর সংলগ্ন এলাকায় স্রোতের প্রবল প্রভাব রয়েছে; রিপ কারেন্টের কারণে পর্যটকটি ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে নিখোজের প্রকৃত কারণ এখনও অজানা।
উল্লেখ্য, এই তথ্য বাংলা ট্রিবিউনের সূত্রে পাওয়া গেছে।






