নাটোর শহরের নিচাবাজার থেকে শুক্রবার দুপুরে একটি ব্যাটারি চালিত ভ্যান চুরি হয়েছে। ভ্যানটি ছিল লালপুর উপজেলার সালামপুর গ্রামের ভ্যান চালক হারুন মন্ডলের ছেলে তমাল আলীর (১৬)। সে তকিনগর আইডিয়াল স্কুল এন্ড কলেজের কারিগরি শাখার এসএসসি পরীক্ষার্থী।

বাংলা ট্রিবিউন অনুযায়ী, তমাল আলী ভ্যানটি বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারের একটি জ্বালানি তেলের দোকানে কাজ করে ও এনজিও থেকে ঋণ নিয়ে মোট ৬৫ হাজার টাকায় কিনেছিল। আড়াই মাস ধরে সে ভ্যান চালিয়ে লেখাপড়ার খরচ, ঋণের কিস্তি ও মাঝে মাঝে পরিবারকে আর্থিক সহযোগিতা করত।

শুক্রবার সকালে গ্রাম থেকে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের একজন শিক্ষার্থীকে নিয়ে বাগাতিপাড়ায় দয়রামপুর বাজারে গিয়েছিল সে। সেখান থেকে অপরিচিত দুজন ব্যক্তি বেশি ভাড়া দিয়ে নাটোর শহরে যাওয়ার কথা বলে। নিচাবাজার পৌঁছালে একজন হারপিক কেনার জন্য বাজারের ভেতরে গেল। কিছুক্ষণ পর অন্যজন তমালকেও হারপিক আনার জন্য বাজারের ভিতরে পাঠাল। তমাল ফিরে এলে ভ্যানসহ দুজনেরই কোথাও নেই। স্থানীয়দের সাহায্যে খুঁজে পাওয়া না গেলে সে নাটোর সদর থানায় অভিযোগ দায়ের করে।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মনসুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও পারিপার্শ্বিক বিষয় বিশ্লেষণ করে ভ্যান উদ্ধারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।