তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি এ শুভেচ্ছা জানান।
বাসসের প্রতিবেদন অনুযায়ী, নিবন্ধের শুরুতে শফিক রেহমান তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে উল্লেখ করেন, তাঁর ডাকনাম পিনু, তবে কেউ কেউ পিনো বলেও ডেকে থাকেন।





