চ্যানেল ২৪-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাবনার বেড়া মডেল থানার সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা ধাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এই ঘটনার কিছুক্ষণ পর সাবেক ডেপুটি স্পিকার ও পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকুর পরিত্যক্ত বাড়ির পাশে অবস্থিত খড়ের পালায় আগুন দেওয়ার ঘটনা ঘটে। পাশাপাশি ওই বাড়িটিতে ভাঙচুরও চালানো হয় বলে জানা গেছে।






