আজকের পত্রিকার তথ্য অনুযায়ী, শ্রম অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার। চলমান এই অসন্তোষের কারণে ওই এলাকার ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যূনতম মজুরি সংশোধনের দাবিতে শ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়। হামিম, এনভয়, নিট এশিয়া ও নেক্সট কালেকশন গ্রুপের কারখানাসহ মোট ২২টি কারখানা বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।






