সাতকানিয়া (চট্টগ্রাম) – সমকাল অনুসারে, শিশুর মা বাদী হয়ে সাতকানিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ ডেলিপাড়া, কেঁওচিয়া গ্রাম থেকে মো. ইমন (২৩) ও নুরুল আবছার (৩৮) নামে দু’জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
অভিযুক্তদের সঙ্গে সহযোগিতার জন্য হোসনে আরা (৩২) নামে এক নারীর নাম আসামি করা হয়েছে, তবে তিনি পলাতক। ভুক্তভোগী শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শিশুর বাবা মারা যাওয়ার পর সে মায়ের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকত। গত মঙ্গলবার (২০ অক্টোবর) মায়ের অনুপস্থিতিতে হোসনে আরা তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নিয়ে গিয়ে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ায়। পরে ইমন ও আবছার তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ।
সাতকানিয়া থানার ওসি মো. আবদুল আলীম জানান, গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
© সমকাল






