বাসস ডেস্ক জানিয়েছে, হাতের হাড় ভেঙে যাওয়ায় ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ও সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার। গত রোববার ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ম্যাচে ব্যাটিং করার সময় ডান হাতে আঘাত পান তিনি। স্ক্যান করার পর তাঁর ডান হাতে ফ্র্যাকচার ধরা পড়ে বলে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।

আগামী বৃহস্পতিবার থেকে ওয়েলিংটনে শুরু হতে যাওয়া এই টেস্ট সিরিজের দলে স্যান্টনারের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন স্পিন-বোলিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। আগামী ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়া সফরে স্যান্টনারের খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।